Wed. Jun 10th, 2026

51খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: কোডগার্ল’ নামের একটি সিনেমার প্রকল্পে মনোযোগ দিয়েছে অ্যালফাবেট। সিনেমাটি বানিয়েছেন ‘অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ’ আর ‘ওয়েটিং ফর সুপারম্যান’- এর জন্য পরিচিত হওয়া নির্মাতা লেসলে চিলকট।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, গুগলের ‘মেইড উইথ কোড’ প্রকল্পের অংশ হিসেবে সিনেমাটি সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে, যদিও এ সুযোগ শুধু ৫ নভেম্বর পর্যন্ত। আর আগামি কয়েক সপ্তাহের মধ্যেই হলে ছাড়া হবে সিনেমাটি।
সিনেমাটি নিয়ে বলতে গিয়ে ইউটিউব প্রধান সুসান ওয়াজসিসকি বলেন, “বিশ্বব্যাপী ব্যবসায় উদ্যোগ আর কোডিং নিয়ে হওয়া প্রতিযোগিতা টেকনোভেশনে অংশ নেওয়া ৬০ দেশের ৫ হাজার মেয়েকে নিয়েই ‘কোডগার্ল’। নিজেদের স্থানীয় কোনো সমস্যা সমাধানে একটি অ্যাপ বানাতে এই মেয়েদের তিন মাস সময় দেওয়া হয়। সিনেমাতে তারা প্রতিযোগিতার শিক্ষক ও স্থানীয় পরামর্শদাতাদের সঙ্গে আলাপ করে, কোড করা শেখে এবং তাদের নতুন ধারণা জানিয়ে প্রতিযোগিতার ১০ হাজার ডলার জিতে নেওয়ার আশা করে।”
গুগলের নিজস্ব গবেষণার বরাত দিয়ে তিনি জানান, বেশিরভাগ সিনেমাতে জনপ্রিয় চরিত্রগুলো মেয়েদের দিতে দেখা যায় না। ১১টি দেশের জনপ্রিয় সিনেমা যাচাই করে কম্পিউটার বিজ্ঞান বা প্রযুক্তিবিষয়ক চরিত্রের মাত্র ২০ শতাংশ মেয়েদের দিয়ে করানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক মাধ্যমে র‍্যালিফরকোডগার্ল লিখে হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করে সিনেমাটির প্রতি সমর্থন জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *