Tue. Jun 9th, 2026

40খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইনন্যাস করপোরেশনের (ডিবিএইচ) চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই ‘১৫ থেকে সেপ্টেম্বর ‘১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৪ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.৩৪ টাকা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ১৪.৯২ শতাংশ।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ হচ্ছে ৩.৯২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এর পরিমাণ ছিল (০.২২) টাকা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমুল্য ছিল ২৮.৮৭ টাকা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ২৫.২৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *