Tue. Jun 9th, 2026

খােলাবাজার২৪,বৃহস্পতিবার, ০৬  ডিসেম্বর ২০১৮ঃ কাশিনাথপুর, পাবনা তে গত ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের১৮৭তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিল।  

অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের জনাব এন মুস্তাফা তারেক, ইভিপি ও কোম্পানি সেক্রেটারি জনাব এ টি এম তাহমিদুজ্জামান এবং ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কর্পোরেট এ্যাফেয়ার্স জনাব জাভেদ ইকবাল সহ ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।                

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ফকিরহাট, বাগেরহাট শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।‘       

ক্যাপশনঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিল ১৮৭তম কাশিনাথপুর, পাবনা শাখার উদ্বোধন করছেন।