Thu. Jun 4th, 2026

8খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে (যঃঃঢ়://িি.িঁমপ.মড়া.নফ) ‘ভ্যাট দিমু না, গুলি করো’ লেখা দেখা যাচ্ছে।

জানা যায়, ভ্যাট প্রত্যাহারের দাবিতে দেশের শীর্ষস্থানীয় হ্যাকার গ্রুপ ‘সাইবার ৭১’ ওয়েবসাইটটির ওই পৃষ্ঠাটি হ্যাক করে ওখানে ওই লেখা জুড়ে দিয়েছে। ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছিলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে শিক্ষার্থীরা ‘ভ্যাট দেব না, গুলি কর’ স্লোগান দিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেছিলেন।

এর আগে ভ্যাট ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালেয়র ওয়েবসাইট (যঃঃঢ়://িি.িফঁ.ধপ.নফ/) হ্যাক করে ‘সাইবার ৭১’। যেখানে লেখা ছিল, ‘৫২, ৬৯ এর আন্দোলনের সফলতা এসেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সূর্য সন্তানদের হাত ধরেই। আজ যখন ভ্যাট নেওয়ার নামে শিক্ষাখাত কে বাণিজ্য হিসেবে করে ফেলা হচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চুপ কেনো? শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর অধিকার অমানুষ গুলোকে কে দিয়েছে? এই লজ্জ্বা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না। পুরো বাংলাদেশের। শিক্ষাখাতকে পবিত্র রাখতে গর্জে উঠো বাংলাদেশ।’

এদিকে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে এটা পরিশোধ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটা শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হবে না।’

এর আগে ভ্যাট প্রত্যাহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি নাকচ করে দিয়ে বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘এ ভ্যাট শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে না। পরিশোধ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এজন্য তাদের উচিত হবে না শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *