Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
86সৌদি আরবের মক্কা শরিফে মসজিদ আল হারামের ভেতরে নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ছিঁড়ে কমপক্ষে ৮৭ জন নিহত ও আহত হয়েছেন ১৮৩ জনের অধিক। নিহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
হতাহতদের সবাই হজ করতে আসা ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে ৪০ জন বাংলাদেশী বলে জানিয়েছেন সৌদি আরবে অবস্থিত বাংলাদেশী রাষ্ট্রদূত।

সৌদি আরবের বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ টুইটার বার্তায় এ খবর জানিয়েছে। বিবিসি, রয়টার্স ও এএফপির খবরে এ কথা জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দুর্ঘটনাস্থলের ছবি পোস্ট করেছেন। এসব ছবিতে অনেক রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে গণমাধ্যমগুলো এখনো এসব ছবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

মক্কা শরিফে মসজিদ আল হারামের ভেতরে নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ছিঁড়ে কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। নিহত অনেকে পড়ে আছেন। এই ছবি টুইটার থেকে নেওয়া।খবরে বলা হয়েছে, ২২ লাখ মানুষ একসঙ্গে হজ পালন করতে পারবেন—এমন ব্যবস্থা রাখতেই সৌদি সরকার কয়েক বছর ধরে কাবা শরিফের কমপ্লেক্স সম্প্রসারণ করছে। চলছে নির্মাণকাজ। এই কাজে বিশাল বিশাল ক্রেন ব্যবহৃত হচ্ছে। আজ একটি ক্রেনের সামনের অংশ মসজিদ আল হারামের ছাদের একটি অংশে ভেঙে পড়ে। এতে ছাদের ওই অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। ঝড়ের কারণেই ক্রেনটি ছিঁড়ে পড়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন।

খবরে বলা হয়, আজ জুমার দিন উপলক্ষে সেখানে হজ করতে আসা মানুষের ভিড় অন্য দিনের তুলনায় বেশি ছিল। এ কারণে হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে। মক্কার গভর্নর বলেছেন, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *