Thu. Jun 4th, 2026

70খোলা বাজার২৪ ॥  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা। শনিবার বিকেলে গণভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ মহাসচিব এ সময়, আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর মাল্টায় অনুষ্ঠেয় কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধান পর্যায়ের শীর্ষ সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এবং ওই সম্মেলনে অংশগ্রহণ করতে তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশে কমনওয়েলথের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা তিন দিনের সফরে শুক্রবার ঢাকা এসেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *