Thu. Jun 4th, 2026

44খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ফাস্ট বোলার শাহাদাত হোসেনের বিরুদ্ধে। মামলা মাথায় নিয়ে এই মুহূর্তে আত্মগোপনে আছেন তিনি। অভিযোগের সুরাহা না হলে শাহাদাতকে ক্রিকেটের বাইরে রাখার ইঙ্গিত কালই দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আজ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তই এলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে। সব ধরনের ক্রিকেট থেকে আপাতত এই ক্রিকেটারকে বহিষ্কার করারই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের মিডিয়া উইং প্রধান জালাল ইউনুস শাহাদাতের নিষেধাজ্ঞা-সংক্রান্ত এ সিদ্ধান্তের কথ জানিয়েছেন। তাঁর এই বহিষ্কারাদেশ ‘সাময়িক’ হলেও আপাতত দেশের সব ধনের ক্রিকেটীয় কার্যক্রম থেকেই নিষিদ্ধ থাকবেন তিনি। জাতীয় দলের এই ফাস্ট বোলারের বিরুদ্ধে সম্প্রতি তাঁর বাড়ির গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতনের অভিযোগ ওঠে তাঁর স্ত্রীর বিরুদ্ধেও। এ ব্যাপারে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। সেই মামলা মাথায় নিয়ে আত্মগোপনে আছেন তাঁরা দুজনেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *