Thu. Jun 4th, 2026

12খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার থেকে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়; ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং কাল সোমবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এই তিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ থেকে সেই ছুটি শুরু হলো। কর্তৃপক্ষ জানায়, তারা শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেবে না। যাদের কাছ থেকে ইতোমধ্যে ভ্যাট নেওয়া হয়েছে তা তাদের পরবর্তী সেমিস্টারে সমন্বয় করা হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, ভ্যাটের ব্যাপারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তই বিশ্ববিদ্যালয় মেনে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *