Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
25

রাজধানীর খিলক্ষেত থেকে দৈনিক বণিক বার্তার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের (৩৮) স্যুটকেসবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে খিলক্ষেতের নামাড়ার একটি বাসা জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। তিনি ১৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় নিহতের খালাতো ভাই ফয়সালসহ চারজনকে আটক করা হয়। আটক অন্যরা হলেন-রাকিব, রায়হান ও ফাহিম। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে খিলক্ষেতের নামাপাড়া এলাকা থেকে নেহাজ উদ্দিন নামের এক ব্যক্তির বাসার একটি কক্ষ থেকে স্যুটকেসে থাকা ওই লাশ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে- ওই ভাড়া বাসায় ফয়সালসহ অন্যরা জাহাঙ্গীরকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের জন্য রেখে দিয়েছিল। লাশ উদ্ধারের পর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে নিহতের স্বজনেরা জানান, রাজধানীর তেজগাঁওয়ে মনিপুরী পাড়ায় থাকতেন জাহাঙ্গীর। গত ১৫ সেপ্টেম্বর কর্মক্ষেত্র থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরে এ নিয়ে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *