Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
53অদৃশ্য হওয়ার আলখাল্লার অস্তিত্ব বৈজ্ঞানিক কল্পকাহিনিতে হয়তো সহজলভ্য হতে পারে, বাস্তবে এমন পোশাক পাওয়া এত সহজ নয়। নতুন এক গবেষণার ফলাফল এই আভাস দিচ্ছে, বাস্তবে সত্যিই এমন পোশাকের সন্ধান মেলার সময়টা হয়তো খুব বেশি দূরে নয়। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার বিজ্ঞানীরা দাবি করেন, তাঁরা সফলভাবে অতি পাতলা একধরনের আলখাল্লা উদ্ভাবন করেছেন, যা আণবীক্ষণিক আয়তাকার সোনার ব্লক দিয়ে তৈরি। বিজ্ঞানীদের দাবি, এটা অনেকটা ত্বকের মতো। এই আলখাল্লা কোনো বস্তুর ওপর রাখলে সেটা আর দৃশ্যমান থাকে না। কোনো ধরনের আলোই ৮০ ন্যানোমিটার পুরুত্বের এই পোশাকটির অস্তিত্ব শনাক্ত করতে পারবে না বলে দাবি করেছেন তাঁরা। ।গবেষকেরা বলছেন, অদৃশ্য হওয়ার এই পোশাকটি পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে এই পোশাক দিয়ে অনেক বড় জিনিসও অদৃশ্য করে রাখা সম্ভব হতে পারে। তখন এটি সামরিকক্ষেত্রসহ নানা কাজে ব্যবহার করা সম্ভব হবে। গবেষক দলে থাকা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জিস লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির পরিচালক জিয়াং ঝাং বলেন, অদৃশ্য হওয়ার এই পোশাকটি বাস্তবে ব্যবহার করতে ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে। এ নিয়ে আরও কাজ করতে হবে। গবেষক দলের প্রধান পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক জিংজি নি বলেন, ‘ঘটনা হচ্ছে, আমরা যখন বাঁকা একটা জিনিসকে চেটাল দেখাতে সক্ষম হয়েছি, তাহলে চেটাল জিনিসকেও বাঁকা দেখাতে পারব। এই প্রযুক্তি শেষতক আমাদের বড় কোনো সামরিক যান বা সেনাকে ‘অদৃশ্য’ করে রাখার পর্যায়ে নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *