Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
37নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান আজ সোমবার নতুন এ দিন ধার্য করেন। এদিন মামলার আভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন ছিল। বিদেশে চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলাম আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার এসআই আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই) রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *