Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
60চট্রগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ এলাকায় পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। করুণ মৃত্যুর শিকার দু’জন হলেন মা পারভিন আক্তার (৩০) এবং মেয়ে সাথী আক্তার (৫)। নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-উত্তর) পরিতোষ ঘোষ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, জালালবাদ নাছিরঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে নির্মিত একটি ঘরের উপর সকালে পাহাড় ধসে পড়েছে। এসময় পারভিন আক্তার রান্না করছিলেন। পাশে তার মেয়ে ছিলেন। মাটিচাপা পড়ে দু’জনই ঘটনাস্থলে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে বলে ডিসি পরিতোষ ঘোষ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *