Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
2গাজীপুর শহরে এক আইনজীবীর বাসায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণ করার অভিযোগে পুলিশ আইনজীবীর গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। তাঁকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করেছে এক কিশোরীকে।
গ্রেপ্তার হওয়া গাড়ি চালকের নাম শরিফ। তাঁর বাড়ি ভোলার লালমোহন উপজেলার পাংগাসিয়া গ্রামে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, গত শুক্রবার জুমার নামাজের সময় ওই আইনজীবীর বাসা খালি ছিল। ওই সময় গ্রেপ্তার হওয়া কিশোরীর সহযোগিতায় শরিফ পাশের বাসার ওই স্কুলছাত্রীকে আইনজীবীর বাসায় ডেকে আনে। পরে আইনজীবীর বাসার দোতলার একটি কক্ষে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে এ ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
সোমবার বিকেলে স্থানীয় লোকজন কৌশলে শরিফকে আটক করে থানার খবর দিলে পুলিশ তাঁকে ও তাঁর সহযোগী ওই কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *