Mon. Jun 15th, 2026

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
33টিউলিপ সিদ্দিক এমপি লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার (শ্যাডো ক্যাবিনেট) সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া উপমন্ত্রী মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত লেবার নেতা জেরিমি করভিন এমপি জুনিয়র মেম্বার হিসেবে তার শ্যাডো কেবিনেটে টিউলিপকে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্য প্রবাসী টিউলিপ এর আগে লেবার পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার ক্যারিয়ারে এবার যোগ হলো নতুন দিকমাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *