Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
42নতুন করে মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণ ও ফলাফল বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করছে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ রোববার সকালে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। তাঁদের অনেকের সঙ্গে অভিভাবকরাও এসেছেন।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাঁরা শহীদ মিনারে এসে একাত্মতা প্রকাশ করে বক্তব্যও দিচ্ছেন।
ভর্তিচ্ছুরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আজকের মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষণা করেছে। তাঁরা কাল সোমবার সকালে কালো কাপড়ে মুখ ও চোখ বেঁধে বিক্ষোভ করবে।
শহীদ মিনারে জড়ো প্রায় অর্ধশত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী এখনো কর্মসূচি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *