Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
17দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) সাহাবুদ্দিন চুপ্পু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। আগামী বুধবার তার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে।
তার পারিবারিক সূত্র জানায়, স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন শাহাবুদ্দিন চুপ্পুকে সোমবার হাসপাতাল থেকে রিলিজ দেয়ার কথা রয়েছে।
ঈদ উদযাপনের জন্য দুদক কমিশনার গ্রামের বাড়ি পাবনাতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুরে তাকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি এর আগেও গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
উল্লেখ্য, দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু জেলা জজ ছিলেন। এছাড়া তিনি ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *