Mon. Jul 20th, 2026

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ খাবার আর ফ্রিজের মধ্যকার সম্পর্ক অনেকটা বাবা 61ছেলের সম্পর্কের মত। বাবার সাথে ছেলের মেলামেশা যত বারবে ততই ছেলের মধ্যে গুণের পরিমাণ বারবে। ঠিক তেমনি ফ্রিজ খাবারের সব ধরনের গুণাগুণ ঠিক রাখতে কাজ করে। কিন্তু বেশ কিছু খাবার আছে যেগুলো যা কখনই ফ্রিজে রাখা উচিত নয়। ফ্রিজে রাখলে বরং সেটা নষ্ট হয়ে যায়। ব্রেকিংনিউজের পাঠকদের জন্য ঠিক তেমনি কিছু খাবারের নাম এবং ফ্রিজে রাখার অপকারিতা সম্পর্কে দেয়া হল। কফি: কফির প্যাকেট বা কৌটো ফ্রিজে রাখলে তা জমে গিয়ে স্বাদ চলে যায় ও গন্ধ বদলে যায়। জ্যাম বা জেলি: অনেক সময়ে আমরা জ্যাম বা জেলিকে ফ্রিজে রাখি। তবে তা করলে এর মধ্যে থাকা প্রিজারভেটিবস দানা বেঁধে যায়। তাই তা কখনো করা উচিত নয়। পেঁয়াজ: পেঁয়াজ বহুদিন ভালো রাখতে চাইলে পেপারের ব্যাগে ভালো করে মুড়িয়ে রাখলেই তা তাজা থাকে। তার জন্য ফ্রিজের কোনো প্রয়োজন নেই। এ ছাড়া আলু ও পেঁয়াজ কখনো একসঙ্গে রাখতে নেই। টেমোটো: টমেটো ফ্রিজে রাখলে তা শক্ত হয়ে যায় ও স্বাদ চলে যায়। তবে টমেটো পাঁকাতে চাইলে কাগজে মুড়িয়ে তা ফ্রিজে রাখা যেতে পারে। আলু: ফ্রিজে রাখা মানেই আলুর স্বাদ বদল হয়ে যাবে। তাই শুকনো জায়গায় আলু রাখলে তা দীর্ঘদিন ভালো থাকে। তেল: তেল ফ্রিজে রাখা উচিত নয়। ঘরোয়া তাপমাত্রায় তেল রাখলেই তা বহুদিন ভালো থাকে। আচার: আচারকে ফ্রিজে না রেখে জানলার পাশে যেখানে সূর্যের আলো পড়ে সেখানে রাখলে তা দীর্ঘদিন ভালো থাকে। পাঁউরুটি: ফ্রিজে রাখলে পাঁউরুটির মধ্যে থাকা ভিজে ভাব শুকিয়ে যায়। তাই তা কখনো করা উচিত নয়। রসুন: ফ্রিজে রাখলেই স্বাদ ও গন্ধ চলে যায় রসুনের। একইসঙ্গে তা তাড়াতাড়ি পচেও যায়। বেলপেপার: ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি পচে যায় বেলপেপারের মতো সবজি। তাই তা কখনোই করা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *