Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ সম্প্রতি এক গবেষণায় বিষয়টি সামনে এসেছে। অফিসে 68বাড়তি সময় কাজ করা ব্যক্তিরা মানসিক সমস্যা বেড়ে যাওয়ার হুমকিতে থাকেন। অধিকাংশ কর্মজীবীই অফিসে বাড়তি সময় দেয়ার মানসিকতা রাখেন না। বরং আগে আগে কাজ সেরে বা একটু ফাঁকি দিয়ে নির্ধারিত সময়ের আগেই বাসায় ফেরেন। কিন্তু এমন লোকেরও অভাব নেই যারা নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি সময় অফিসে কাজ করেন। এর ফরে এসব ব্যক্তি এক ধরনের মানসিক সমস্যার শিকার হয়ে থাকে। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের একদল গবেষক দীর্ঘ গবেষণা করে জেনেছেন, অফিসে বাড়তি সময় কাজ করা ব্যক্তিরা মানসিক রোগ বেড়ে যাওয়ার ঝুঁকিতে থাকেন। গবেষণায় দেখা গেছে, পুরো সপ্তাহে ৫৫ ঘণ্টা কাজ করা ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায় ৩৩ শতাংশ। সপ্তাহের ছুটির দিনে কাজ করলেও মানসিক সমস্যা বাড়ার হুমকি থাকে বলে উল্লেখ করা হয়েছে গবেষণায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *