Sat. Jun 6th, 2026

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : দুই বিদেশি হত্যায় দলের চেয়ারপারসন বেগম 55খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলে অভিহিত করেছে বিএনপি। সরকার প্রধানের এই ধরনের বক্তব্যের পর দুই বিদেশি হতাকাণ্ডের তদন্ত স্বাভাবিক পথে এগোবে না বলেও মনে করে দলটি। ‘বিদেশে বসে খালেদা জিয়া দেশে বিদেশি হত্যাকাণ্ড ঘটাচ্ছে’ -এই সংক্রান্ত একটি সংবাদ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসে (বাংলাদেশ সংবাদ সংস্থা) প্রকাশের প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকার প্রধানের এ ধরনের বক্তব্যের পর দুই বিদেশী হতাকাণ্ডের ঘটনার তদন্ত তার স্বাভাবিক পথে এগোবে না বলেও মনে করেন তিনি। বিদেশি হত্যায় খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের নিন্দা জানিয়ে রিপন বলেন, বিএনপি নেত্রীর অবস্থান সম্পর্কে দলের নেতাকর্মীরা যতটা জানেন, তার চেয়ে বেশি জানে সরকারের গোয়েন্দা সংস্থা। লন্ডনে তিনি যে চিকিৎসার জন্য ছেলের বাসায় আছেন, তা সেখানকার দূতাবাসের গোয়েন্দা সংস্থা এবং কর্মকর্তা ভালো করেই জানেন। বিএনপির এই নেতা বলেন, ‘দুজন বিদেশী হত্যাকাণ্ডের ঘটনার দেশের সবাই দু:খ পেয়েছে এবং এ ঘটনার নিন্দা করেছে। এই অবস্থায় বিরোধী দলের সঙ্গে বিরোধিতা করার সময় নয়। সরকার এবং বিরোধী দল পরস্পরের সঙ্গে রাজনীতি করবে সেটা স্বাভাবিক। কিন্তু অপরাজনীতির কৌশল নিয়ে বিরোধী দলকে দমন করা এবং বিরোধী দলীয় নেত্রীর সম্মান ক্ষুন্ন করার বক্তব্য অবাঞ্ছিত।’ দেশে অবস্থান করা বিদেশীদের নিরাপত্তায় সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘দেশে বসবাসকারী বিদেশী নাগরিকদের চলাফেরা নিরাপদও নির্বিঘেœ হওয়া প্রয়োজন। কারণ বিদেশী নাগরিকদের এলার্ট জারির পর এদেশে ব্যবসা করতে আসছেনা। উল্টো তাদের দেশে গিয়ে ব্যবসার জন্য আলোচনার কথা বলছেন। এই পরিস্থিতি দেশের অর্থনীতি বিরূপ প্রভাব পড়বে। তিনি বলেন, ‘ব্যবসা, অর্থনীতির অগ্রগতির স্বার্থে এবং মানুষের নিরাপত্তা শঙ্কা দূর করতে বিরোধী দলের বিরুদ্ধে বিরোধিতা বা দলের নেত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে তার সম্মান ক্ষুন্ন করা বক্তব্য দেওয়া নয়। বরং প্রকৃত সমস্যাকে আড়াল না করে তা উন্মোচন করার মাধ্যমে প্রতিরোধ করতে হবে। সেজন্য জাতীয় ঐক্যের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন রিপন।’ সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহিন, শিরিনি সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *