Mon. Jun 8th, 2026

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : রানআউট’ কী বড়দের ছবি? গত কয়েক দিন 13যাবৎ এ কথাটি শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। অনেকেই বলছেন, ‘রানআউট’ নাকি প্রাপ্তবয়স্কদের ছবি! আবার কেউ বলছেন, এ ছবির প্রতি দর্শকদের আগ্রহ তৈরির জন্যই এমন কথা বলা হচ্ছে। এ বিষয়ে ছবির পরিচালক তন্ময় তানসেন জানিয়েছেন, ‘এটা কিন্তু বড়দের ছবি। এখানে সমাজের অবক্ষয় ও যৌনতাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই বুঝতে পারবেন।’ রানআউট ছবির দৃশ্যদর্শকের আগ্রহ বাড়ানোর জন্যই এ পদক্ষেপ নিয়েছেন পরিচালক ও প্রযোজক? এমন প্রশ্নে তন্ময় তানসেন বলেন, ‘বিষয়টাকে আমি তেমনভাবে দেখছি না। আর এটা কোনো প্রচারণার কৌশলও না। আমার ছবির গল্প এখানে গুরুত্বপূর্ণ।’ ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রানআউট’ ছবিটি। তন্ময় তানসেনের এটি দ্বিতীয় চলচ্চিত্র। এ ছবিতে অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, ওমর সানি, তারিক আনাম খান প্রমুখ। ‘রানআউট’ ছবির একটি আইটেম গানে অভিনয় করেছেন নায়লা নাঈম। এদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত দেশের ৬৭টি প্রেক্ষাগৃহে ‘রানআউট’ মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *