Sun. Jun 14th, 2026

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫ ভারতের ঐতিহাসিক প্রেমকাহিনির ওপরে নির্মিত 44সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে দীপিকা পাডুকোণ অভিনয় করেছেন ‘মাস্তানি’ চরিত্রে। মাস্তানি একজন যোদ্ধা রাজকুমারী ছিলেন। সম্প্রতি এ ছবির ‘দিওয়ানি মাস্তানি’ গানের মাধ্যমে দীপিকার ‘মাস্তানি’ লুক প্রকাশিত হয়েছে। রাজকুমারী মাস্তানির বেশে দীপিকার প্রথম দর্শনে সবাই মুগ্ধ! রাজকীয় সোনালি পোশাক ও ঐতিহ্যবাহী অলংকারে দীপিকাকে কোনো রাজকুমারীর মতোই দেখাচ্ছে। রাজকুমারী ‘মাস্তানি’ তাঁর হাতে ধরে রেখেছেন ম্যান্ডোলিন জাতীয় একটি বাদ্যযন্ত্র। এ চলচ্চিত্রে দীপিকার পোশাকের নকশা করেছেন অঞ্জু মোদী। আজ ১৭ অক্টোবর রাতে ভারতের রাজধানী দিল্লিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘বাজিরাও মাস্তানি’ ছবির ‘দিওয়ানি মাস্তানি’ গানটির উদ্বোধন হবে। ছবির এ গানটির প্রচারের জন্য দীপিকা ভারতের দুটি শহরও ভ্রমণ করবেন বলেও জানা গেছে। এ ছাড়া, পোশাকের নকশাকার অঞ্জু মোদির একটি ফ্যাশন শোতে ‘মাস্তানি’-র রাজকীয় বেশভূষায় এ অভিনেত্রী আজ র‍্যাম্পেও হাঁটবেন। এই ফ্যাশন শো-র জন্য ‘দিওয়ানি মাস্তানি’ গানের আয়নামহলের পুরো সেটটিই দিল্লিতে পুনর্র্নিমাণ করা হয়েছে। সব মিলিয়ে দীপিকা যে এখনো বাজিরাওয়ের ‘মাস্তানি’তেই বুঁদ হয়ে থাকতে চাচ্ছেন তা বোঝাই যাচ্ছে। মারাঠা সেনাপতি বাজিরাও এবং যোদ্ধা রাজকুমারী মাস্তানির প্রেম কাহিনি নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে ‘বাজিরাও’ চরিত্রে পর্দায় দেখা মিলবে রণবীর সিংয়ের। এ ছাড়াও, এখানে বাজিরাও এর প্রথম স্ত্রী ‘কাশিবাঈ’ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি মুক্তি পাবে এ বছরের ১৮ ডিসেম্বর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *