Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: তুরস্কের উপকূলে নৌকাডুবিতে ১২ অভিবাসন 71প্রত্যাশী মারা গেছেন। আজ শনিবার এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, তুরস্কের কোস্টগার্ড লাশগুলো উদ্ধার করেছে। এ সময় ২৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ওই দলটি তুরস্কের উত্তর-পশ্চিম উপকূল থেকে কাঠের একটি নৌকার করে গ্রিসের লেসবস দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল। ওই খবরে আরও জানানো হয়, নৌকাটি ডুবে যাওয়ার সময় সেটিতে থাকা লোকজন মুঠোফোনের মাধ্যমে কোস্টগার্ডকে বিষয়টি জানায়। উদ্ধারকারীরা ২৫ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়। তবে, তাঁরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *