Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : দুই বিদেশি হত্যাকাণ্ডের পর বাংলাদেশে মার্কিন 3নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের আবারো নতুন সতর্কতা জারি করাকে ‘বাড়াবাড়ি’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সকালে শহীদ শেখ রাসেলের ৫১তম জন্মদিন উপলক্ষে বনানীতে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা। গতকাল শনিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের হালনাগাদ করা নিরাপত্তাবিষয়ক বার্তায় বলা হয়েছে,বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অসাধারণ পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখনও ‘বাস্তব ও বিশ্বাসযোগ্য’ সন্ত্রাসী হুমকি রয়েছে। আজ শেখ রাসেলের জন্মদিন আওয়ামী লীগসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *