Mon. Jun 15th, 2026

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : পাকিস্তানি নির্মাতা শোয়েব মনসুরের পরের সিনেমায় 50চুক্তিবদ্ধ হতে দুবাইয়ে যাচ্ছেন কারিনা কাপুর খান। শোয়েবের নির্দেশনায় অভিনয় করতে এরই মধ্যে রাজি হয়েছেন কারিনা। ছবিতে চুক্তিবদ্ধ হতে এবং সিনেমার স্ক্রিপ্ট দেখতে আগামী সপ্তাহে তিনি দুবাই যাবেন। কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র বলেছেন, ‘কয়েক মাস আগে ইমেইলের মাধ্যমে মনসুর সিনেমাটির গল্প কারিনাকে পাঠান। এতে দেখা গেছে, কারিনার জন্য মনোনীত চরিত্রটি খুব শক্তিশালী। তিনি নিজেও এ আইডিয়াটি পছন্দ করেছেন। তবে সবকিছু ঠিকঠাক হওয়ার আগে পুরো স্ক্রিপ্টটি একবার পড়ে দেখতে চান এ অভিনেত্রী। আর তা নিশ্চিত হলে তিনিই প্রথম অভিনেত্রী হিসেবে পাকিস্তানি সিনেমায় কাজ করতে যাচ্ছেন।’ সূত্রটি আরো জানায়, পাকিস্তানি সিনেমাটিতে কাজ করার জন্য নীতিগতভাবে রাজি হয়েছেন কারিনা। এটি ঘোষণা দেওয়ার আগে তিনি পুরো স্ক্রিপ্টটি একবার দেখতে চান। এর পর ছবিটির জন্য চুক্তি করবেন। এ ছাড়া এ প্রজেক্টটিতে তার সঙ্গে চুক্তি এবং তার সুযোগসুবিধা সম্পর্কেও জানতে চান নির্মাতার কাছ থেকে। কারিনা কাপুর নিজেও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *