Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান গুনেছে 21পুঁজিবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারি। কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান দিয়েছে ১২ পয়সা। দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ‘১৫ থেকে জুন ‘১৫) অনিরীক্ষিত হিসাব কোম্পানিটি এ লোকসান দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৩৪ পয়সা। অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ‘১৫ থেকে জুন ‘১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান দিয়েছে ৩৬ পয়সা। আগের বছরে একই সময়ে কোম্পানিটি শেযারপ্রতি আয় করেছিল ৮৫ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের অর্ধবর্ষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণ্ত্মাক ২ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১৩ পয়সা। এছাড়া ২০১৫ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২.০১ টাকায়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদমূল্য ছিল ১২.৩৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *