Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ :20151018 - AIBL Jhaudanga Branch Press (1)সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১২৭তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ১৮ অক্টোবর, ২০১৫, রবিবার ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলম। এ সময় আরো বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা বাজার সমিতির সভাপতি আব্দুল হাই, বিশিষ্ট সাংবাদিক মোঃ ইয়ারব হোসেন, মৎস ফিড ব্যবসায়ী জামাল নাসের, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ বশির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ হাবীব উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট সি.জি.এম. আসাদুজ্জামান এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক সালাহউদ্দীন আহম্মেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা বলেন, শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। বরং মানুষকে সুদের ভয়াবতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য থেকেই এ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ঝাউডাঙ্গাবাসীকে ইসলামী ব্যাংকিংয়ের অনন্য সেবা গ্রহণের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নতি সম্ভব। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নের সহযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *