Wed. Jun 17th, 2026

খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: ‘ডার্লিং ডোন্ট চিট’। এখন এটাই বোধহয় বলছেন এ 8ছবির কলাকুশলীরা। আগামী ৩০ অক্টোবর ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এই থ্রিলার ছবির বেশ কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। এমনকী কিছু সংলাপও ছবি থেকে বাদ দিতে বলেছেন সেন্সর বোর্ডের কর্মকর্তারা। ফলে নির্দিষ্ট দিনে ছবিটি মুক্তি পাবে কী না তা নিয়ে এখন বেশ সংশয়ে প্রযোজক এবং পরিচালক। ‘ডার্লিং ডোন্ট চিট’-এর নির্দেশক-নির্মাতা রাজকুমার হিন্দুস্তানি বলেছেন, ‘‘ছবির প্রচারে আমরা ভালো সাড়া পাচ্ছিলাম। কিন্তু সেন্সর বোর্ডের নির্দেশ আমাদের পক্ষে বড় ধাক্কা। ছবির মুক্তির বিষয়ে কী করা যায়, তা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।’’ তাঁর দাবি, বিষয়ের দিক থেকে সিনেমাটি সাহসী। চিত্রনাট্য অনুযায়ীই ওই দৃশ্যগুলি ছবিতে রাখা হয়েছে। তাই এ ভাবে সিনেমায় কাঁচি চালানোর নির্দেশকে অযৌক্তিক বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *