Wed. Jun 17th, 2026

খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: বুধবার মহা অষ্টমীতে হেলিকপ্টারে উড়ে 22বাগেরহাটের শিকদার বাড়ির পূজায় যোগ দিয়েছেন হালের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বুধবার সাত সকালেই একটি বেসরকারি কোম্পানীর হেলিকপ্টারে চড়ে বাগেরহাট যান অপু। সেখানে কুমারী পূজা উপভোগ করে দুপুরেই ঢাকায় ফিরেছেন তিনি। মূলত বাগেরহাটের শিকদার বাড়ির পূজার আমন্ত্রণেই অপুর এই ঝটিকা সফর। এদিকে অপু বিশ্বাস জানান, পূজায় সাধারণত বগুড়ায় পরিবারের সঙ্গেই থাকার চেষ্টা করেন। কিন্তু এবার হঠাৎ করেই শুটিংয়ের তারিখ পাল্টে যাওয়ায় ঢাকাতেই পূজার আনুষ্ঠানিকতা পালন করবেন। উল্লেখ্য, আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে জি সরকার পরিচালনায় ‘লাভ ২০১৪’ চলচ্চিত্রের শুটিং। এতে অপু বিশ্বাসের সঙ্গে অংশ নিবেন চিত্রনায়ক শাকিব খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *