Thu. Jun 4th, 2026

NAHI....................................খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫:  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও ভর্তিসহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। দেশের দক্ষ জনসম্পদ গড়ে তুলতে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার তাদের মান-মর্যাদা ও স্বার্থ রক্ষায় যা যা করা সম্ভব সব করবে।শিক্ষামন্ত্রী আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে ইউজিসি আইন, শিক্ষা আইন ও এক্রিডিটেশন আইন বিষয়ে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের এক সভায় সভাপতিত্ব করছিলেন।সভায় নতুন জাতীয় বেতন স্কেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান-মর্যাদা ও স্বাথ সম্পর্কিত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় মন্ত্রী বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ রক্ষায় শিক্ষা মন্ত্রণালয় নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণাকালে গঠিত মন্ত্রিপরিষদ কমিটির সাথে একত্রে কাজ করবে। তিনি বলেন এ লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে এবং হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মান-মর্যাদা স্বার্থ রক্ষায় শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সভায় শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *