Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: পল্টন থানায় দায়ের করা নাশকতার 28৩টি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার তিনি আত্মসমর্পণ করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে গতকাল সোমবার আত্মসমর্পণের জন্য দ্বিতীয় দফায় সময়সীমা শেষ হওয়ায় পুনরায় সময় বাড়াতে ফখরুলের পক্ষে আবেদন করা হয়।
আবেদনের নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবারের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন ফখরুলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *