Thu. Jun 4th, 2026

41খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনে শেখ হাসিনার কাছে পরাজিত হতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান এ আলোচনা সভার আয়োজন করে।
মুজিবুল হক বলেন, খালেদা জিয়া যতই সন্ত্রাসী, চক্রান্ত বিদেশী হত্যা, গুপ্ত হত্যা করেন না কেন, আগামী নির্বাচনে তাকে শেখ হাসিনার কাছে পরাজিত হতেই হবে। তিনি বলেন, খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের লালন-পালন করছেন। আর স্বাধীনতা বিরোধীরাই দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।
দেশের হত্যাকাণ্ডগুলো স্বাধীনতা বিরোধীরাই করছে দাবি করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরাই দেশে বিভিন্ন হত্যাকাণ্ড চালাচ্ছে। তারা এখনও দেশে বিদ্যমান আছে এবং তারাই একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা হত্যা একই সূত্রে গাঁথা।
সংগঠনের সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রী উপ-কমিটির সহ-সম্পাদক তাজমহল হিরক, সাংবাদিক জয়েন্ত আচার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *