Thu. Jun 4th, 2026

62খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও নাজমুল হাসান পাপন আদালতে অনুপস্থিতি থাকায় পিছিয়ে গেছে ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলার সাক্ষ্যগ্রহণ।
মঙ্গল ও বুধবার এ দুই মামলার সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে রাষ্ট্রপক্ষের ১৯৬ ও ১৯৭ নম্বর ক্রমিকের এ দুই সাক্ষী নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে হাজির না হওয়ায় ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহদ নূর উদ্দিন আগামী ১০ ও ১১ নভেম্বর তাদের সাক্ষ্যগ্রহণের জন্য আবারও দিন রাখেন।
ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলী আবু আবদুল্লাহ ভূইয়া জানান, রাষ্ট্রপক্ষের এ সাক্ষীদের হাজির করার জন্য সময় চাওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ৪৯২ জন। গত ২৮ অক্টোবর সাক্ষ্য দেন গ্রেনেড হামলায় আহত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
মঙ্গলবার তিনি রাষ্ট্রপক্ষে ১৯৫তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার পর বুধবার তাকে জেরা করেন অন্যতম আসামি আবদুস সালাম পিন্টু এবং মুফতি আব্দুল হান্নানের আইনজীবীরা।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদিকা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। হামলায় আহত হন কয়েকশ নেতাকর্মী। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *