খোলা বাজার২৪ ॥ বুধবার, ১১ নভেম্বর ২০১৫: আগামী পাঁচ বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। শিক্ষা, স্বাস্থ্য খাদ্যসহ পাঁচটি খাতে এ সহায়তা দেয়া হবে।
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন যৌথ অর্থনৈতিক কমিশন সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইইউ। বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই বছর পর ইউরোপীয় ইউনিয়নের সাথে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য সহায়তা চাওয়া হয় সরকারের পক্ষ থেকে।
