Sat. Jun 6th, 2026

12খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: মিয়ানমারের বিরোধী দলীয় নেতা অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফল ডেমোক্রেসি (এনডিএল) সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে সু চির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী তাঁর, তাঁর সরকার, তাঁর দল, বাংলাদেশের জনগণ, তাঁর পরিবার ও তাঁর ছোট বোন শেখ রেহানার পক্ষ থেকে সু চিকে অভিনন্দন জানান। খবরটি নিশ্চিত করেছেন ধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
সু চি’র সঙ্গে আলাপকালে শেখ হাসিনা বলেন, এ বিজয় আপনার দীর্ঘ সময়ের আত্মত্যাগ ও কষ্টের স্বীকৃতি। সু চি বলেন, তিনি এখনও তাঁর দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। শেখ হাসিনা বলেন, তিনিও বাংলাদেশে গণতন্ত্র টেকসই করার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। মিয়ানমারের নেতাকে শেখ হাসিনা আরো বলেন, তাঁর সরকার সু চিকে সব ধরনের সমর্থন দিয়ে যাবে। সু চি তাঁকে সমর্থন জানানোর জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *