Sun. Jun 7th, 2026

12219521_1072220052797825_1459452127694146053_nখোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: ১৫ নভেম্বর এক বিবৃতিতে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ প্যারিসের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মুম্বাই স্টাইলে প্যারিসে জঙ্গীবাদ যেভাবে নারকীয় হামলা করলো তা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। সাধারণ মানুষের উপর এই অতর্কিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ৬ স্থানে হামলা করায় ১২৮ জন নিহত হন এবং অজস্র মানুষ আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। নেতৃবৃন্দ নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং যারা আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের আরোগ্যলাভ কামনা করেন এবং অতিদ্রুত হামলাকারীরা চিহ্নিত হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *