Sat. Jun 6th, 2026

17খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আজ সোমবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে সেখানে যাচ্ছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকালে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ সন্ধ্যায় রওনা হয়ে কাল মঙ্গলবার প্যারিসে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। কালই তিনি ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বনির্ধারিত ফ্রান্স সফর গতকাল রোববার বাতিল করা হয়। ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে আজ তাঁর প্যারিসে যাওয়ার কথা ছিল। সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *