Fri. Jun 5th, 2026

47খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
ওই কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, গত সোমবার গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। তা যাচাই-বাছাই শেষে আজ তাঁকে মুক্তি দেওয়া হয়। ৪ নভেম্বর তাঁকে এ কারাগারে আনা হয়েছিল।
২০১৩ সালের ডিসেম্বরে রামপুরা থানা-পুলিশ এই মামলাটি করে। গত বছরের ৭ মে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পুলিশ চলতি বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করে। ৪ নভেম্বর নিম্ন আদালতে গয়েশ্বর জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন গয়েশ্বর। শুনানি শেষে ১৫ নভেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন। তাঁর বিরুদ্ধে মোট ২৭টি মামলা বিচারাধীন আছে। এ নিয়ে সব কটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *