Thu. Jun 4th, 2026

5খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের সর্বোচ্চ সাজার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দিয়ছে গণজাগরণ মঞ্চ।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকাল ৪টায় শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে।
মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আল বদর কমান্ডার আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং চট্টগ্রামের কসাই সালাউদ্দিন কাদেরের দণ্ড কার্যকরের প্রক্রিয়ায় ধীর গতিতেও হতাশা প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।
ইমরান বলেন, “আমরা মনে করি এই ধীর গতির সুযোগ নিয়ে কুখ্যাত দেশবিরোধী অপরাধীরা বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। আমরা আশঙ্কা করছি, রায় কার্যকরের এই প্রক্রিয়াটি যত দীর্ঘ হবে, এই চক্রান্তকারীরা ষড়যন্ত্রের জাল তত বিস্তৃত করার সুযোগ পাবে।
“তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে পুরো বিচারিক প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করবে।”
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা আবেদনের ওপর বুধবার চূড়ান্ত রায়ের দিন ধার্য করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার এ আদালতেই আরেক যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা ছিল।
তবে মুজাহিদের শুনানি শেষে তার আইনজীবী এদিন আর শুনানি না করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
বুধবার শুনানির জন্য দিন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *