Thu. Jun 4th, 2026

59খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামীকাল তিনদিনের সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে, অর্থমন্ত্রী মঙ্গলবার রিয়াদে সৌদি আরবের অর্থমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একইদিন তিনি সৌদি ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন এবং বাংলাদেশে বিনিয়োগ সুবিধা সম্পর্কিত এক অনুষ্ঠানে যোগদান করবেন।
বুধবার জেদ্দায় তিনি ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সভায় যোগ দিবেন। বৈঠক শেষে পবিত্র উমরাহ পালনের জন্য তিনি মক্কায় যাবেন। ওমরাহ শেষে তিনি জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সাথে বৈঠক করবেন এবং জেদ্দা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করবেন। তিনি আগামি শুক্রবার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *