Fri. Jun 5th, 2026

67খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বেশ তেজিভাব দেখা গেলেও আজ আবার শেয়ার লেনদেন কম হয়েছে। একইসাথে সব ধরনের সূচকও কমেছে। ডিএসইতে মঙ্গলবার মোট ৩২১ টি কো¤পানির ১৩ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার ৪৯৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।মোট লেনদেনের পরিমাণ ৪৪৩ কোটি ৩ লাখ ৩৭ হাজার ৯৫৪ টাকা। যা আগের দিনের চেয়ে ১৪৩ কোটি ২৫ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.০৫ পয়েন্ট কমে ৪৫৭৪.০৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৪৯ পয়েন্ট কমে ১৭৩৩.০৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩.৪৪ পয়েন্ট কমে ১১০২.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।লেনদেন হওয়া ৩২১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬ টির,কমেছে ২০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:সাইফ পাওয়ার, আল-আরাফাহ ইসলামি ব্যাংক, ইফাদ অটোস, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, ওয়ান ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, এমারেল্ড অয়েল ও কাশেম ড্রাইসেল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:আল-আরাফাহ ইসলামি ব্যাংক, এক্সিম ১ম মি. ফা, স্ট্যান্ডার্ড সিরামিকস, ডিবিএইচ, এমারেল্ড অয়েল, আইপিডিএস, ন্যাশনাল হাউজিং, এসআইবিএল, কাশেম ড্রাইসেল ও ফনিক্স ফাইন্যান্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:খান ব্রাদার্স পিপি, সমতা লেদার, আইসিবি ১ম এনআরবি, ইবনে সিনা. বীকন ফার্মা, সায়হাম কটন, ফার্মা এইড, শাইনপুকুর সিরামিকস, তাল্লু স্পিনিং ও মডার্ন ডাইং। অলিম্পিক ইন্ডাঃ, হামিদ ফেব্রিক্স, মডার্ন ডাইং, বিডি অটোকারস, জেমীনি সী ফুড, জেনারেশন নেক্সট, কে এন্ড কিউ, রিলায়েন্স ইন্সুঃ, এপেক্স ফুড ও হাক্কানী পাল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *