Sat. Jun 6th, 2026

19খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজমীর আপিল শুনানির যুক্তিতর্কের জন্য ৩০ নভেম্বর নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া ১ ও ২ ডিসেম্বরও দিন ধার্য করা হয়।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।
এছাড়া ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও ৮ ডিসেম্বর পাল্টা যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। এর আগে ১৭ ও ১৮ নভেম্বর নিজামীর আপিল শুনানিতে পেপারবুক থেকে সাক্ষ্য উপস্থাপন শেষ করেন তার আইনজীবী।
মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবী গণহত্যা, ধর্ষণ, লুণ্টন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয়। এর ৮টি অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর তিনি আপিল করেন। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন মতিউর রহমান নিজামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *