Tue. Jun 16th, 2026
1449392499খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : বেলা পৌনে ১২টার দিকে নাশকতার অভিযোগে দায়ের মামলায় জামিনে মুক্তি পাওয়ার চারদিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 এ সময় বিএনপির কেন্দ্রীয় ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতারা তার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীমসহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে গত ৩ নভেম্বর আত্মসমর্পণ করলে মির্জা ফখরুলের জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় সিএমএম আদালত।
 পরে হাইকোর্ট নাশকতার তিন মামলায় জামিন দেয়। আপিল বিভাগে জামিন বহাল থাকায় গত মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *