খোলা বাজার২৪, শনিবার, ১২ ডিসেম্বর ২০১৫।।বর্তমান অগণতান্ত্রিক ও অনৈতিক সরকার তার রাজনৈতিক বিরোধী শক্তিকে ধ্বংস করতে রাষ্ট্রীয় শক্তির অপবব্যাবহার করছে। সরকার রাজনৈতিক সমস্যা সমাধানের পরিবর্তে বল প্রয়োগের মাধ্যমে দমনের চেষ্টা করছে। নিষ্ঠুর স্বৈরশাসক প্রতিহিংসার রাজনীতির করছে বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাপ‘র আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান স্বৈরশাসকের বিরুদ্ধে প্রয়োজন মওলানা ভাসানীর মত দেশপ্রেমিক নেতৃত্ব। যার ‘খামোশ’ উচ্চারনে অপশক্তির ভিত কেপে উঠবে।
আজ শনিবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া‘র সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন বিএমএল মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহদুর রহমান তামান্না, ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গণি শিকদার, সম্পাদক মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনছার রহমান শিকদার, সদস্য সোলায়মান সোহেল, মোঃ বেলাল হোসেন, মোঃ জিল্লুর রহমান পলাশ প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, মওলানা ভাসানীকে নিয়ে ভাবতে গেলে নুতন রাজনৈতিক বাস্তবতার প্রতি চোখ বন্ধ রাখলে চলবে না। তার সংগ্রামী জীবন থেকে শিক্ষা গ্রহন করে গণতন্ত্র হত্যাকারী শক্তির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। চার দিকে আজ ষড়যন্ত্রকারীরা উৎপেতে আছে। শুকনীর কালো থাবা বাংলাদেশের মানচিত্র খাবলে ধরেছে। এই শুকনীর বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে ব্যর্থ হলে আমাদের অনেক বড় মাসুল দিতে হতে পারে। শাসকগোষ্টি ক্ষমতায় টিকে থাকার জন্য সা¤্রাজ্যবাদী শক্তির পদলেহনে যখন ব্যস্ত তখন জাতি হিসাবে আমরা আতংকিত। তিনি বলেছেন, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের অপতৎপরতার বিরুদ্ধে রাজনীতির মাধ্য দিয়ে বিদ্রোহের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছেন মওলানা ভাসানী। তিনি স্পষ্টত বলতেন সা¤্রাজ্যবাদী ও লুটেরা শক্তি অত্যাচারী স্তব্ধ না হওয়া অবধি তার সংগ্রাম চলবে।
ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন , স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সা¤্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মহানায়ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৫তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ‘র উদ্দ্যোগে যাদু মিয়া মিলনায়তনে মজলুম জননেতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ন্যাপ-সহ বিভিন্ন রাজনৈতিক দল।
প্রতিকৃতিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ, বিপ্লবী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ কৃষক ন্যাপ, বাংলাদেশ যুব ন্যাপ, বাংলাদেশ মহিলা ন্যাপ, বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্র-সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মজলুম জননেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

