খোলা বাজার২৪, শুক্রবার, ১ জানুয়ারি ২০১৬: আওয়ামীলীগ স্বৈরাচার নয়, ডাইনি, বাঘিনী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ছাত্র সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ ছাত্র সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ সরকারের বিরুদ্ধে আপনাদেরকে লড়াই করতে হবে, যে লড়াইয়ে তাদেরকে পরাজিত করা যায়।’
ছাত্রদলের প্রশংসা করে তিনি বলেন, ‘বিগত আন্দোলনে ছাত্রদলই বেশী নির্যাতিত হয়েছে। এ সরকার কাউকে পায়ে গুলি করেছে, কাউকে হত্যা করেছে। তাই এ সরকারের বিরুদ্ধে আবারও লড়াই করতে হবে।’
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ছাত্র সমাবেশে আরও উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খোন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক এম এ মান্নান, শামসুজ্জামান দুদু, এ জেড জাহিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
