Mon. Jun 8th, 2026

57খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে ২০ জানুয়ারি, যা চলতি সংসদের নবম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার অধিবেশন আহ্বান করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, দশম জাতীয় সংসদের নবম অধিবেশন ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। সংবিধান অনুযায়ী, শুরুতেই রাষ্ট্রপতির ভাষণের পর তা নিয়ে অধিবেশনজুড়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। গত ২৩ নভেম্বর শেষ হয় সংসদের অষ্টম অধিবেশন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম সংসদ। আসন্ন অধিবেশন চলাকালীন দশম সংসদ দুই বছর মেয়াদ পূর্ণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *