Fri. Jun 5th, 2026

44খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: সড়কে শৃঙ্খলা ফিরে আসছে বলে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করলেও সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলের মৃত্যুর একদিন বাদে রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এই উদ্বেগের কথা জানান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, “বছরে ছয় হাজারের উপরে লোক দুর্ঘটনায় মারা যাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়।
“এক বঙ্গবন্ধু সেতুর কাছেই সাতজন মারা যাওয়ায় দেশবাসী উদ্বিগ্ন, সাথে আমরাও উদ্বিগ্ন। রাজপথের যাত্রা নির্বিঘœ করতে হবে।”
দুর্ঘটনা রোধে আইনের ব্যবহার ও প্রয়োগ হচ্ছে না দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, “অজুহাত না দিয়ে আইনের প্রয়োগ করতে হবে।”
শনিবার বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় মন্ত্রীপুত্রের মৃত্যুর দিনই যাত্রী কল্যাণ সমিতি এক পরিসংখ্যান প্রকাশ করে; যাতে বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় সাড়ে ৮ হাজার জন মারা গেছেন।
রোববার সুরঞ্জিতের উদ্বেগ প্রকাশের মধ্যেই রাজশাহীতে বাসচাপায় প্রাণ হারান বিএনপির সাবেক সংসদ সদস্য জাহান পান্নার স্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *