Thu. Jun 4th, 2026
 58858_0
খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ :শিক্ষকদের পূর্ণ কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা যদি সেশনজটে পড়ে, তা হলে এর জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দায়ী হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাবির কলাভবনের সামনে বটতলায় আয়োজিত এক সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 তিনি বলেন, শিক্ষার্থীদের কথা  বিবেচনা করে আমরা দীর্ঘ নয় মাস বেতন-বৈষম্য আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু অর্থমন্ত্রী আমাদের ডাকে সাড়া দেননি।
পূর্ব ঘোষিত এ আন্দোলন কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে ঘোষণা দিয়ে অধ্যাপক মাকসুদ কামাল বলেন,অর্থমন্ত্রী একবার আমাদের পক্ষে কথা বলেন আবার ভুলে যান। একবার সমাধানের আশা দেন,পরক্ষণে তা অস্বীকার করেন। আর এর জন্য যদি শিক্ষার্থীরা সেশনজটে পড়ে তার দায়ভার তার।স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে শুরু হওয়া শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতিতে বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব ক’টি অচল হয়ে পড়েছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা নেয়া হচ্ছে না। শিক্ষকরা প্রশাসনিক দায়িত্বও পালন করছেন না।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে আজ সকাল থেকে পূর্বঘোষিত এই লাগাতার কর্মসূচি শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *