Thu. Jun 4th, 2026

Whatsapp
খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ : বাজারে পরিষেবাটি আসতে এখনও কিঞ্চিৎ দেরি। তার আগেই ফাঁস হয়ে গেল, ঠিক কী রকম হতে চলেছে হোয়াটসঅ্যাপের ভিডিও কলিংয়ের রকম-সকম!

সৌজন্যে জার্মান প্রযুক্তি ব্লগ ম্যাকারকফ! তারা চমৎকার এক স্ক্রিনশট ছেড়ে ধুয়ে-মুছে দিয়েছে সব রহস্য। আর, তাই নিয়েই এখন হুলুস্থুলু চলছে বিশ্ব প্রযুক্তি বাজারে।

চলারই অবশ্য কথা! হোয়াটসঅ্যাপের বিনামূল্যের ভিডিও কলিং পরিষেবা কে চায় না বলুন তো? আমি, আপনি- সবারই হাতের মুঠোয় এরকম একটা সুবিধে প্রযুক্তির এই অগ্রগতির যুগে না হলে চলে?

তাই ম্যাকারকফকে পুরোপুরি দোষ দেওয়া যাচ্ছে না। গোপনীয়তা ভেঙে তারা অন্যায় করেছে ঠিকই। পাশাপাশি যে উত্তেজনার পারদও চড়িয়েছে, সেটা স্বীকার না করাটাও আবার আর এক রকমের অন্যায় হয়ে যাবে।

তবে, এখানে একটু ঘোলা জলের কারবার রয়েছে। সে কথাটাও জানিয়ে রাখা উচিত!

যা জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ এখনও কাজ করে চলেছে তাদের এই নয়া পরিষেবা নিয়ে। এখনই ঠিক নেই, কবে নাগাদ তারা এই সুবিধে তুলে দেবে ইউজারদের হাতের মুঠোয়।
ফলে, ম্যাকারকফ যে স্ক্রিনশট ছেড়েছে, হুবহু সে ভাবেই কাজ করবে কি না হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং, প্রশ্ন থেকে যাচ্ছে সেটাও!

তবে, আপাতত গুলি মারা যাক সে সব হিসেব-নিকেশ নিয়ে। মোদ্দা কথা, পরিষেবাটি আসছে! ওয়াই-ফাই বা পর্যাপ্ত ডেটা প্ল্যান থাকলেই মনের মানুষের মুখটাও দেখা যাবে কথা বলার সময়ে। পৃথিবীর যে কোনও প্রান্তেই!

তার জন্য একটু-আধটু অসুবিধে কিন্তু হতে পারে বিবাহ-বহির্ভূত সম্পর্কে!
সে পরের কথা! আপাতত না হয় স্ক্রিনশট-টা দেখা যাক মন দিয়ে! আর, সঙ্গে চলুক অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *