Fri. Jun 5th, 2026

22খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া-মির্জা ফখরুলদের দলের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। তাই তাদের কাছ থেকে গণতন্ত্রের সবক জাতি শুনতে চায় না। তিনি আজ সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ২০১৫-১৬ বর্ষে নতুন ছাত্রছাত্রীদের নবীনবরণ উপলক্ষে কুষ্টিয়া ম্যাটসে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন।
এর আগে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. এস এম মুসতানজীদ। মাহবুব-উল আলম হানিফ এদিন ২৫০ শয্যার কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগ উদ্ধোধন করেন।