Tue. Jun 16th, 2026
0,,18275704_303,00
 খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর  ২০১৬ঃ তুরস্কের সীমান্তের যে অংশের নিয়ন্ত্রণ ছিল আইএসের হাতে, তা হারিয়েছে জঙ্গি গোষ্ঠীটি; এর ফলে বিশ্বের নানা স্থান থেকে তাদের জঙ্গি সংগ্রহের পথ বন্ধ হয়ে গেল বলে দাবি করা হচ্ছে।

তুরস্ক সীমান্তবর্তী শেষ দুটি গ্রামের নিয়ন্ত্রণও আইএস হারিয়েছে বলে সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি মানবাধিকার সংস্থাকে উদ্ধৃত করে যুক্তরাজ‌্যের দৈনিক ইন্ডিপেনডেন্ট রোববার জানিয়েছে।